ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

মৌলভীবাজারে উপকারভোগীদের মধ্যে ভূমির চেক বিতরণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ৪৪৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলা ভূমি অধিগ্রহন শাখার উদ্যোগে ২০২০-২০২১ সালের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা-হাজিপুর শরীফপুর (জেড-২৮২২) সড়কের ১৪তম কিলোমিটারে পিসি গার্ডার সেতু(রাজাপুর সেতু) ও সাড়ে ৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় অধিগ্রহনকৃত জমির মালিকদের মধ্যে চেক বিতরণ শুরু হয়েছে।

বুধবার ৩০ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি অধিগ্রহন কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ এর সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল হক এর সভাপতিত্বে চেক বিতরণ সভায় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জিয়া উদ্দিন।

এসময় চারজন উপকারভোগীর মধ্যে ১১ লক্ষ ২২ হাজার টাকা চেকের মাধ্যমে তুলে দেয়া হয়। উপকারভোগীরা হলেন, কামাল হোসেন, শাহিন মিয়া, আব্দুর রহমান ও জয়নুর বেগম।

এসময় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তাসহ ভূমি অধিগ্রহন শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন, এপর্যন্ত ৪০টির মতো আবেদন পড়েছে। এরমধ্যে দুই মাসের মধ্যে ৪ জনকে টাকা বুঝিয়ে দেয়া হলো। বাকিদের টাকা দ্রুত সময়ের মধ্যে পরিশোধের ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মৌলভীবাজারে উপকারভোগীদের মধ্যে ভূমির চেক বিতরণ

আপডেট সময় ০৯:১৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২