ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

মৌলভীবাজারে কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় সুযোগ পেল ৪শ৭৫ জন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ৮৯৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় (Physical Endurance Test) পাশ করে মৌলভীবাজার জেলায় মোট ৪৭৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

আগামী ২৭ নভেম্বর প্রাথমিক বাছাইপর্ব অতিক্রম করা প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার সকাল ৮ টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে Physical Endurance Test (PET)- এর ১৬০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। এরপর  ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দুইধাপ অতিক্রম করা মোট ৬৮২ জন প্রার্থী প্রার্থী আজ তিনটি ইভেন্টে অংশগ্রহণ করে। ১৬০০ মিটার দৌড়, ড্র‍্যাগিং এবং রোপ ক্লাইমিং পরীক্ষা গ্রহণ শেষে লিখিত পরীক্ষার জন্য ৪৭৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে আগামী ০৪ ডিসেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ভাবে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় দিনের কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা মহোদয় ছাড়াও আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স)
খালেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট)  শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ আজমল হোসেন প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় সুযোগ পেল ৪শ৭৫ জন

আপডেট সময় ০৮:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪