ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

মৌলভীবাজারে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / ৫৬৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ “সমাজসেবায় গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‌্যালী পরবর্তীতে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস্) মো: সারোয়ার আলম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মোসাহিদ আহমেদ চুন্নু, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ ছায়েফ উদ্দিন প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান।

সভা শেষে আর্থিক সহায়তা হিসেবে ১ শত ৬৬ জনকে ৬ লক্ষ ৮০ হাজার টাকার চেক এবং ৬ জন ঝুঁকিপূর্ণ শিশুকে শীত সামগ্রী বিতরন করেন অতিথিবৃন্দরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে জাতীয় সমাজসেবা দিবস পালিত

আপডেট সময় ১২:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪