ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

মৌলভীবাজারে জীবনযাত্রা স্বাভাবিক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / ৪৮২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন পর স্বাভাবিক হতে শুরু করেছে  মৌলভীবাজারের জনজীবন। সড়কে অফিসগামী মানুষের আধিক্য বাড়লেও গণপরিবহন ছিল অন্যান্য দিনের মতই।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে শহরের বিভিন্ন পয়েন্টের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন চিত্র।

গত মঙ্গলবার (৬ আগস্ট) সারাদেশে বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও  ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ব্যাটেলিয়ানকে। এরপর ধেকে  তৌলভীবাজারে বিভিন্ন সড়কের ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ করতে দেখা গেছে আনসার সদস্যদের। আনসারদের সহযোগীতায় রাস্তায় নামেন শিক্ষার্থীরা ও স্কাউট সদস্যরা।

শহরের বাসিন্দা পিন্টু আহমদ বলেন, গত কয়েক দিন দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিলো। আজ তো মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক। অফিস যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি।

এদিকে মঙ্গলবার থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও বুধবার শিক্ষা কার্যক্রম সেভাবে শুরু হয়নি কোথাও। শিক্ষার্থীশূন্য বেশিরভাগ ক্লাসরুম। বিদ্যালয় প্রাঙ্গনও ফাঁকা। তবে আজ বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে জীবনযাত্রা স্বাভাবিক

আপডেট সময় ০৩:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪