ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

মৌলভীবাজারে জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ আটক-১৮

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ১১৮২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও দেড় লক্ষাধিক টাকাসহ ১৮ জুয়ারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে (২৯ আগস্ট) মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের সাতহাল গ্রামের আনোয়ার আলী মিয়ার বাড়িতে একটি জুয়ার আসরে অভিযান চালায় সদর থানার একটি দল।

এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার নগদ ১,৫১,৫৩০ (এক লক্ষ একান্ন হাজার টাকা পাঁচশত ত্রিশ) টাকা, একটি জুয়ার বোর্ড, একটি ব্যানার, ২১টি লেমিনেটিং করা কার্ড, ৫টি ছোট তীর এবং ৫টি কাঠের টুকরা জব্দ করা হয়।

ঘটনাস্থল থেকে আটককৃতরা হলেন মোঃ জাকির আলী চৌধুরী, লিটন মিয়া ওরফে কাউয়া লিটন, মোঃ জায়েদ খান, মোঃ আতাব মিয়া, মোঃ কাজল মিয়া, মোঃ মুশাহিদ মিয়া, সুধীর পাল, খোকন মিয়া, মোঃ কামরুল হোসেন ইকবাল, মোঃ সাইদুল হক, কালা মিয়া, লিটন মিয়া, মোঃ আঃ আউয়াল ওরফে সুরুজ, মোঃ নিম্বর আলী, মোঃ মাহতাব মিয়া, মোঃ মাসুদ মিয়া, মোঃ কামাল মিয়া এবং লিটন আহম্মেদ।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, ‘আটককৃতদের মধ্যে ১৩ জন মৌলভীবাজার এবং বাকি ৫ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। আটককৃত ১৮ জনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ আটক-১৮

আপডেট সময় ০৯:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫