ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

মৌলভীবাজারে পর্যটকদের যাতায়াতের জন্য রাস্তা হবে প্রশস্ত প্রধান উপদেষ্টার নির্দেশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৫১০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারে শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন ও পর্যটকদের যাতায়াত সহজীকরণের লক্ষ্যে নতুন সংযোগ সড়ক (এন-২১৫) নির্মাণের নির্দেশ প্রধান উপদেষ্টার।

জানাযায়,মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন ও পর্যটকদের যাতায়াত সহজীকরণের লক্ষ্যে নতুন সংযোগ সড়ক (এন-২১৫) নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-কে নির্দেশনা প্রদান করেছেন ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসন সংযোগ শাখা জানুয়ারি ২০২৫-এর প্রথম পক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে গৃহীত প্রস্তাব বাস্তবায়ন বিভাগীয় কমিশনারগণের নিকট থেকে প্রাপ্ত জানুয়ারি ২০২৫-এর প্রথম পক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনে মন্ত্রিপরিষদ বিভাগের নিম্নোক্ত প্রস্তাবটি মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে উপস্থাপন করা হয়।

জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন প্রেরিত প্রতিবেদনে বলা হয়, চায়ের দেশখ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরটি মৌলভীবাজার জেলার আগমন ও প্রস্থানের গেটওয়ে। শহরটিতে বছর জুড়ে অসংখ্য পর্যটক সমাগম ঘটে। ঐতিহ্যবাহী এই শহরের মূল সড়কগুলো অত্যন্ত সরু এবং পাশাপাশি পর্যটকদের গাড়ির সংখ্যা বৃদ্ধির কারণে যানবাহনের চাপ বাড়ছে। ফলে শহরের প্রধান সড়কগুলোতে প্রায় সময় যানজট লেগে থাকে। এছাড়া সড়কের উভয় পার্শ্বে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা তথা সরকারি-বেসরকারি অফিস, শিল্প-কারখানা, দোকানপাট, শপিংমল, হোটেল, রেঁস্তোরা ও শিক্ষা-প্রতিষ্ঠান। ফলে প্রতিনিয়ত সৃষ্ট এই যানজটের কারণে শহরবাসী এবং পর্যটকগণ চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। যানজটের কারণে পর্যটকদের স্বাভাবিক যাতায়াত বিঘ্নিত হচ্ছে। জেলা প্রশাসক জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন ও পর্যটকদের যাতায়াত সহজীকরণের লক্ষ্যে নতুন সংযোগ সড়ক (এন-২১৫) নির্মাণের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তাবটি মাননীয় প্রধান উপদেষ্টা সদয় অনুমোদন করেছেন।

এমতাবস্থায়, উল্লিখিত প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানান

সিনিয়র সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে পর্যটকদের যাতায়াতের জন্য রাস্তা হবে প্রশস্ত প্রধান উপদেষ্টার নির্দেশ

আপডেট সময় ১০:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫