ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির প্রতিবাদ মৌলভীবাজারে “বর্ণমালার মিছিল” নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা বাবা তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমা রহমানের পোস্ট জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৩ একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ

মৌলভীবাজারে বিএনপির বিতর্কিত নেতা মতিন বক্স সহ দুই নেতার পদ স্থগিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ২২২৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ দলীয় নীতি ও সাংগঠনিক পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিন বক্স এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরীর প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি।

২২ আগস্ট (শুক্রবার) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি মৌলভীবাজার২৪ ডট কমকে নিশ্চিত করেন, বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

মতিন বক্সের বিরুদ্ধে বিএনপির হাই কমান্ডের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দলের তৃণমূলের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ। তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলছেন বিএনপি যে গণমানুষের সংগঠন ও ন‍্যায় বিচার প্রতিষ্ঠার সংগঠন তা এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে প্রমাণিত হলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে বিএনপির বিতর্কিত নেতা মতিন বক্স সহ দুই নেতার পদ স্থগিত

আপডেট সময় ০৮:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫