ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ ও কেক কেটে উদযাপন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ১১ তম ফ্রি চক্ষু শিবির উদ্বোধন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংর্বধনা

বিনা লাভে মোরগ ও ডিম বিক্রির উদ্বোধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ২৭৭০ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ সিন্ডিকেট কালোবাজারিদের রুখতে অসহায় মানুষদের কথা বিবেচনা করে মৌলভীবাজার জেলার পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের নতুনবাজারস্থ ‘লেমন ফ্রেশ মিট’ দোকানে বিনা লাভে সঠিক ওজনে মোরগ ও ডিম বিক্রির উদ্বোধন করেছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. মহসিন মিয়া মধু।

রবিবার সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল নতুনবাজার এলাকায় ‘বিনা লাভের বাজার’ নামের এই মুরগির দোকানটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

লেমন গ্রæপের নির্বাহী পরিচালক মো.শাহীন সুলতান বলেন, ‘লেমন ফ্রেশ মিট’ লেমন গ্রæপের একটি প্রতিষ্ঠান। শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র মহসিন মিয়া’র অনুরোধে বাজার স্থিতিশীল রাখার জন্য সিন্ডিকেট ভাঙতে স্বল্প মূল্যে সাধারণ ভোক্তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে খামারের মূল্যে বিনা লাভে মোরগ ও ডিম বিক্রির প্রচারণা চালানো হচ্ছে। যতদিন মোরগ ও ডিম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আসবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী জানান, মোরগ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই উদ্যোগ অব্যাহত থাকবে।

দোকান উদ্বোধনকালে সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. মহসিন মিয়া মধু বলেন,‘ আমার ছোট ভাইয়ের খামার থেকে প্রতি মাসে লক্ষাধিক মোরগ বাজারজাত করে আসছে। খোঁজ নিয়ে দেখলাম বাজারে সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করে নিত্য পণ্য বিক্রি করছে। তখন সিদ্ধান্ত নিলাম,সেই সিন্ডিকেট ভাঙ্গতে এবং সঠিক ওজনে সাধারণ মানুষের মাঝে নিত্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নিয়েছি।

তিনি আরও বলেন, ২/১ দিনের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলুসহ শীতকালীন সকল শাক-সবজি পাইকারি মূল্যে কিনে বিনা লাভে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে।

মহসিন মিয়া মধু বলেন, স্বৈরাচারের শাসনকালে গড়ে ওঠা বিভিন্ন সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না। এ সমস্ত সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে মানুষের জীবনযাত্রা অসহনীয় করে তুলছে। যেকোনো মূল্যে এই সিন্ডিকেট ভাঙতে হবে। তিনি এ সমস্ত সিন্ডিকেট ভেঙে সৎ ব্যবসায়ীদের মানুষের কল্যাণে নতুনভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.ইয়াকুব আলী, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাস মিয়া, আব্দুল জব্বার আজাদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আক্তার হোসেনসহ স্কুল কলেজের ছাত্র, স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মী প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিনা লাভে মোরগ ও ডিম বিক্রির উদ্বোধন

আপডেট সময় ০৪:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪