ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ১৫০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মাদককে না বলে খেলাধুলায় হ্যাঁ—এই স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে
মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর আয়োজনে, মাদকবিরোধী গনসচেতনতা সৃষ্টিতে কলেজ স্টেডিয়াম মাঠে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্টিত হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর উপপরিচালক মো: রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো: মাজহারুল মজিদ এর সঞ্চালনায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট জেলা প্রশাসক এর পক্ষে শুভ উদ্ধোধন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক মো: আমিরুজ্জামান, পরিদর্শক অমর কুমার সেন,পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার,মৌলভীবাজার২৪ এর সম্পাদক ও এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল,অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, প্রমুখ।

নকআউট পদ্বতিতে খেলায় ৪টি দল অংশ গ্রহন করেন- সিপিএএম, মৌলভীবাজার, জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার ও কালেঙ্গা উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ। অতিথিবৃন্দরা তাদের বক্তব্য বলেন- মাদকের মরণ ছোবল থেকে সমাজ তথা দেশকে রক্ষা করতে হবে। পরিবারের কেউ যাতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় বা ব্যবহারে জড়িয়ে না পড়ে সে ব্যপারে সর্তক থাকতে হবে। সন্তানদের নিয়মিত সময় দেয়া, খোঁজখবর নেয়া, বইপড়া, খেলাধুলা ও ছোট বেলা থেকেই সংযত জীবন যাপনের নৈতিক শিক্ষা দিতে হবে।

মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা, এটি একটি সামাজিক ব্যাধি, সামাজিক আন্দোলনের মাধ্যমেই একে নির্মূল করা সম্ভব। পরিশেষে মাদকমুক্ত পরিবার গঠনে সবাই অঙ্গিকার বদ্ধ হয়ে শপথ পাঠ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট সময় ০৪:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬