ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মৌলভীবাজারে হাসিনা,রেহানা,ওবায়দুল কাদেরসহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৭২১ বার পড়া হয়েছে

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলা বিএনপির সভাপতি শওকতুল ইসলাম শকু বাদী হয়ে কুলাউড়া থানায় এ অভিযোগ দায়ের করেন।

পরে থানা প্রাঙ্গণে প্রেসবিফ্রিং করে তিনি অভিযোগ দায়েরের বিষয়টি সাংবাদিকদের জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান খাঁন, বর্তমান সহসভাপতি আজিজুর রহমান মনির, আব্দুল জলিল জামাল, কমর উদ্দিন আহমদ কমরুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অভিযোগে আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. আরাফাত হোসেন, সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জন। বাদী শওকতুল ইসলাম শকু জানান, দীর্ঘ ১৬ বছর যাবৎ আওয়ামী লীগ সাধারণ মানুষ তথা বিএনপিসহ অন্যান্য সংগঠনের মানুষের উপর গুম, খুনসহ ক্ষমতার অপব্যবহার করে নির্যাতন করে আসছে। এমনকি ক্ষমতায় ঠিকে থাকার জন্য অকাতরে পাখির মত গুলি করে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে। এসব বিষয়ে প্রতিবাদ করলে মিথ্যা মামলা দেওয়া হতো এমনকি প্রাণে হত্যার হুমকি দেওয়া হতো। যার কারণে এতোদিন প্রাণ ভয়ে মুখ খুলতে পারেননি।

তিনি আরও জানান, গত ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়। যার ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ায় দীর্ঘদিন পরে থানায় এসে শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।

লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযোগটি আদালতে দাখিল করতে হবে। আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে হাসিনা,রেহানা,ওবায়দুল কাদেরসহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় ১১:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪