ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

মৌলভীবাজারে সড়কে প্রাণ গেল সাবেক এমপির স্ত্রীসহ তিনজনের

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • / ৮৪৬৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রয়েছেন সাবেক এক সংসদ সদস্যের স্ত্রী।

কালাপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুস সোবহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য মৃত শফিকুর রহমানের স্ত্রী নাজমা বেগমসহ (৫০), ফাহাদ আহমেদ (১২) ও হাসাইন আহমেদ (২২)। তারা সবাই স্থানীয় বরুনা গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালের দিকে একটি অটোরিকশা দিয়ে তারা সবাই উপজেলার বরুণা গ্রাম থেকে শ্রীমঙ্গল শহরে দিকে যাচ্ছিলেন।  যাওয়ার পথে ওই এলাকায় একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।  পরে স্থানীয়রা আহত চারজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকি তিনজন এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে সড়কে প্রাণ গেল সাবেক এমপির স্ত্রীসহ তিনজনের

আপডেট সময় ১১:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪