ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার

মৌলভীবাজারে সড়ক দুঘটনায় জুয়েলের মৃত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১২৯১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত জুয়েল আহমদ (২৬) নামে এক যুবক মারা গেছেন। গত সোমবার (৩০ জানুয়ারি) রাতে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ওইদিন বিকেল আনুমানিক তিনটার দিকে তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।

নিহত জুয়েল উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাতন গ্রামের আপ্তাব আলীর ছেলে। জুয়েল পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন। শাহবাজপুর বাজারে চয়েজ গ্যালারী নামে তাদের একটি কাপড়ের দোকান রয়েছে।

গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত আটটায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, জুয়েল সোমবার বিকেলে উত্তর শাহবাজপুর বাজার থেকে মোটরসাইকেল করে বাড়িতে ফিরছিলেন। তিনি বড়লেখা-শাহবাজপুর সড়কের নয়াবাজার এলাকায় পৌঁছামাত্র আকস্মিক এক শিক্ষক মোটরসাইকেল নিয়ে সড়কে উঠেন। তখন দ্রুতগতিতে থাকা জুয়েল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। ওসমানিতে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। পরদিন মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে আটটায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ দুর্ঘটনায় জুয়েলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়েল খুব ভালো ছেলে ছিলো। শাহবাজপুর বাজারে তার একটি কাপড়ের দোকান রয়েছে। তিনি বলেন, জুয়েলের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য তার পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছে। কর্তৃপক্ষের অনুমতি পেয়ে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে সড়ক দুঘটনায় জুয়েলের মৃত্যু

আপডেট সময় ০২:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩