ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মৌলভীবাজারে ৪ আগস্ট এর ঘটনার মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না পুলিশ সুপার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৫৫৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিয়মকালে নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা বলেন গত ৪ আগস্ট মৌলভীবাজার জেলায় যে ঘটনা ঘটেছে এর ঘটনার মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার মহোদয় আগত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং জেলার নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন।

পুলিশ সুপার মৌলভীবাজারকে সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়তে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি মৌলভীবাজার জেলার মাদক, চাঁদাবাজি, যানজটসহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত কাজ শুরু করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে ৪ আগস্ট এর ঘটনার মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না পুলিশ সুপার

আপডেট সময় ০২:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪