ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

মৌলভীবাজার অর্ধলক্ষাধিক টাকার ইয়াবাসহ আটক ১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • / ১০২৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর কোর্ট এলাকা থেকে ১শ৭৫ পিছ ইয়াবাসহ নাসির মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে শহরের সরকারি মহিলা কলেজগামী রাস্তায় থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুত্রে জানা যায়, সকালে ডিবি তার গোপন সোর্সের মাধ্যমে জানতে পারে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিল্ডিং এর পাশে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজগামী রাস্তায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে সকাল অনুমান সাড়ে দশ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম সদর কোর্টের সামনে থেকে আসামি নাসির মিয়াকে আটক করে।

আসামের দেখা তল্লাশি করে তার হাতে থাকা একটি কমলা রঙের শপিং ব্যাগের ভেতর থাকা একটি ডার্বি সিগারেটের প্যাকেটের ভেতর প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৭৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা।

আসামি নাসির মিয়াকে জিজ্ঞাসাবাদে সে জানায়, জনৈক রজব মিয়া তাকে ইয়াবা ট্যাবলেটগুলো সরবরাহ করেছে। আটককৃত আসামি নাসির মিয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারে নিয়ে আসে।

এই ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। অন্য পলাতক আসামি রজব মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার অর্ধলক্ষাধিক টাকার ইয়াবাসহ আটক ১

আপডেট সময় ০৯:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩