ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

মৌলভীবাজার ও সিলেটের যেসব সাবেক মন্ত্রী-এমপি মামলার আসামি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৬১৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন পদচ্যুত মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সুনির্দিষ্ট নানা অভিযোগে এরই মধ্যে মৌলভীবাজার ও  সিলেট বিভাগে অন্তত ৫৬টি মামলা হয়েছে।

এসব মামলায় আসামির তালিকায় আওয়ামী লীগ সভাপতি ও পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিদায়ী মন্ত্রিপরিষদের প্রায় সব সদস্যই রয়েছেন।

বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতা এবং শীর্ষস্থানীয় পেশাজীবীদের নাম উল্লেখ ছাড়াও বিপুলসংখ্যক নেতাকর্মীকে ‘অজ্ঞাত’ আসামি করা হয়েছে। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যা কিংবা গণহত্যার অভিযোগ ছাড়াও অনেকের নামে হত্যাচেষ্টা, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে,সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ, সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন,মৌলভীবাজার-২-এর শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি নেছার আহমদ,সাবেক এমপি জিল্লুর রহমান,সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫-এর মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১-এর রনজিত সরকার,হবিগঞ্জ-১-এর আব্দুল মজিদ খান ও ময়েজউদ্দিন রুয়েল, হবিগঞ্জ-৩-এর আবু জাহির, পর্যটনমন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৪-এর সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে।

তবে এই সিলেট বিভাগের সুনামগঞ্জ-২-এর জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৪-এর মোহাম্মদ সাদিক ও হবিগঞ্জ-২-এর কেয়া চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার ও সিলেটের যেসব সাবেক মন্ত্রী-এমপি মামলার আসামি

আপডেট সময় ১১:২৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪