ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

মৌলভীবাজার জেলায় সরকারী আইন কর্মকর্তা নিয়োগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • / ৯৭৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলায় সরকারী আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, সরকারী কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারী কৌঁসুলি, সহকারী সরকারী কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর।

গত মঙ্গলবার (২২ অক্টোবর) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের প্রেরিত স্মারকের তথ্য মতে, মৌলভীবাজার জেলা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনকে জেলার আইন কর্মকর্তা (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি আইন পেশায় ১৯৮৮ সালের ৪ এপ্রিল যোগদান করেন।

অন্যদিকে জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) পদ পেয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুল মতিন চৌধুরী। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বকশী জুবায়ের আহমদ ও সহকারী পাবলিক প্রসিকিউটর নজরুল হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়াও অতিরিক্ত সরকারী কৌঁসুলী জেলা জজ আদালত হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার জেলায় সরকারী আইন কর্মকর্তা নিয়োগ

আপডেট সময় ১১:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪