ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা

মৌলভীবাজার জেলা বিএনপির ৫ নেতা আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / ১৭৭০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::

মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮নভেম্বর) বিকেলে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জের নিজ বাড়ি থেকে মো. ফখরুল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, বিএনপি কর্মী তানভীর আহমদ, মো. ইনসান আলী, নাইম আহমদ।

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, কনকপুর এলাকার ঘটনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করা হয়েছে। আজ আদালত তাদের কারাগারে প্রেরণ করেছেন।

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, মৌলভীবাজারে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরপাকর অব্যাহত রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসা বাড়ীতে বিনাকারণে পুলিশী অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীকে আটক করা হচ্ছে। নির্বিচারে গ্রেফতার বন্ধ করে অবিলম্বে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার জেলা বিএনপির ৫ নেতা আটক

আপডেট সময় ০৭:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩