ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

মৌলভীবাজার জেলা বিএনপির বিশেষ সভা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ৪৪১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মৌলভীবাজার জেলা বিএনপি সাংগঠনিক প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এক বিশেষ সভার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের বেঙ্গল কনফারেন্স হলে জেলা আহ্বায়ক কমিটি, জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভা মিলিয়ে ১২টি ইউনিটের সুপার ফাইভ নেতাদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়কহ সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন।
সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন জানান ,গুরুত্বপূর্ণ এ সভায় জেলার চারটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে সংগঠনের প্রতিটি ইউনিটকে একযোগে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বিএনপির সদস্য সংগ্রহ অভিযান জোরদার, , কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন এবং নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি সভার আলোচনার মূল বিষয় ছিল।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত,মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন মাতুক, মিজানুর রহমান মিজান, আনিসুজ্জামান বায়েস, স্বাগত কিশোর দাস চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক খন্দকার আবুল মঈন গোফরান তারেক, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল, বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খান এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সুনীল কুমার দাশ, মো: ফখরুল ইসলাম, বকসি মিসবাহ উর রহমান,বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলাল, মাহমুদুর রহমান,মাহবুব ইজদানী ইমরান,সেলিম সালাউদ্দিন,শ্যামলী সূত্রধর এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সারওয়ার মজুমদার ইমন।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, “জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভা মিলিয়ে মোট ১২টি ইউনিটের সুপার ফাইভ নেতাদের সমন্বয়ে নির্বাচনের আগে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, কেন্দ্রের নির্দেশে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান আরও জোরদার করতে যেসব ইউনিট এখনো সদস্যপদ বই সংগ্রহ করেনি, তাদের দ্রুত বই নিয়ে সদস্য অন্তর্ভুক্তির কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি নির্বাচনী এলাকায় সেন্টার কমিটি গঠন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির ৩১ দফার কর্মসুচীর লিফলেট বিতরণ এবং মাঠপর্যায়ের যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
সভায় বক্তারা বলেন, নির্বাচনের আগে সংগঠনকে সুসংগঠিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।জেলা – উপজেলা- তৃণমূল পর্যায়ে কর্মীদের উদ্দীপনা ও প্রস্তুতির ওপরই নির্বাচনী লড়াইয়ের ফল নির্ভর করবে।
সভা শেষে নেতারা জানান, এ বৈঠক মৌলভীবাজার জেলার বিভিন্ন ইউনিটের সমন্বয় জোরদার এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার জেলা বিএনপির বিশেষ সভা

আপডেট সময় ০৭:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫