ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

মৌলভীবাজার ডিবির অভিযানে ইয়াবাসহ আটক – ১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • / ১২৩৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে কুলাউড়া থানা এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ মুমিন মিয়া (২১) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই মাহমুদুর রহমান এবং এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিংগাজিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় উত্তর হিংগাজিয়া এলাকার ব্রাহ্মণবাজার টু শ্রীমঙ্গল রোডের হক ভিলা নামক একটি বাড়ির সামনে থেকে মুমিন মিয়াকে আটক করা হয়।

ঘটনাস্থলে আটককৃত মুমিন মিয়াকে তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে দুটি পলিব্যাগের ভেতরে রক্ষিত ৩০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মৌলভীবাজার ডিবি (দক্ষিণ) এর  ইনচার্জ সজল কুমার কানু জানান, ”আটককৃত মুমিন মিয়া জনৈক আরেক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির জন্য এনেছিল। আমরা তাকে জিজ্ঞাসাবাদ এবং তার মোবাইলের কল রেকর্ড পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হয়েছি। এই ঘটনায় মুমিন মিয়া এবং পলাতক একজনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার ডিবির অভিযানে ইয়াবাসহ আটক – ১

আপডেট সময় ১২:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪