ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

মৌলভীবাজার পাঁচদিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / ৫১১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের সনাতন ধর্মীয় সংগঠন ত্রিশূলের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা। শহরের শ্রী শ্রী নতুন কালীবাড়ি মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার মহাষষ্ঠী পূজার মাধ্যমে এই মহোৎসবের সূচনা হয়েছে। আগামীকাল মহাসপ্তমী, পরবর্তী দিন মহাঅষ্টমী, এরপর মহানবমী এবং বিজয়া দশমী উদযাপন করা হবে। প্রতিদিন পূজার পাশাপাশি দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশ নেবেন।

ত্রিশূল সংগঠনটি গত দশ বছর ধরে ধারাবাহিকভাবে এই পূজার আয়োজন করে আসছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এই পূজা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। শুধুমাত্র পূজা নয়, এটি হয়ে উঠেছে মৌলভীবাজারবাসীর এক মিলনমেলা।

ত্রিশূলের স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক সুজিত দত্ত বলেন, “ত্রিশূল ফোঁটায় ফুল, ভাঙায় ভুল”—এই মূলমন্ত্র নিয়ে ২০১০ সালে সংগঠনটির পথচলা শুরু। ধর্মীয় আয়োজনের পাশাপাশি সংগঠনটি মানবসেবা, দরিদ্রদের সহায়তা ও সমাজকল্যাণমূলক কাজ করে আসছে।

এই পূজাকে কেন্দ্র করে মৌলভীবাজারের ধর্মপ্রাণ মানুষ এবং সাধারণ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। জেলা শহর জুড়ে এই আয়োজনকে ঘিরে আনন্দের আমেজ বিরাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার পাঁচদিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু

আপডেট সময় ১০:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫