ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষনা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৫৮৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ছাত্র জনতার অভ্যুত্থানে এই প্রথম কোনো নির্বাচিত প্রতিনিধি ছাড়া মৌলভীবাজার  পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে মোট প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ১শত ৬৯ কোটি ৪৫ লক্ষ ৮০ হাজার টাকা। ঘোষিত বাজেটে নাগরিক সেবা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে পৌরসভার হলরুমে আনুষ্ঠানিক এ বাজেট ঘোষণা করেন মৌলভীবাজার পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, হিসাব রক্ষক কর্মকর্তা, উজ্জল চন্দ্র দেব সহ পৌরসভার কর্মকর্তা বৃন্দ।

মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদের উপস্থাপনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ,সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, এখন টিভি ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার এমএ হামিদ,দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো: শাহজাহান, দৈনিক সংবাদ সারাবেলা‘র জেলা প্রতিনিধি মো: আব্দুল কাইয়ুম ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ।

বাজেট ঘোষণা শেষে পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদ কুদালীছড়ার দুষন রোধে কার্যক্রর উদ্যেগ গ্রহণ, বিদ্যুত খাতের বকেয়া,শহরের জলাবদ্ধতা, ফুটপাত থেকে চাদা আদায়,যানজট নিরসন সহ নানা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তিনি বলেন, পৌরসভার কাছে বিদ্যুত বিল বকেয়া রয়েছে প্রায় দেড়কোটি টাকা। এই বকেয়া ৪বছর আগের উল্লেখ করে বলেন, বর্তমানে প্রতি মাসে বিদ্যুত বিল আদায় করা হচ্ছে পাশাপাশি আগের বকেয়া বিলও দেয়া হচ্ছে। ফুটপাত থেকে অবৈধভাবে অর্থ আদায়ের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষনা

আপডেট সময় ০৬:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫