ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

মৌলভীবাজার বাস চাপায় এক পুলিশ সদস্য নিহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • / ৩৭৯২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মুক্তিযুদ্ধা চত্ত্বরে নিয়ন্ত্রনহীন সিলেট টু ময়মনসিংহ এডি এস জালালাবাদ নামক বাসের চাপায় এক পুলিশ সদস্য নিহত,আরো ২ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক বাস যাত্রী আহত।

রবিবার (৮ মে) ভোররাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে এই ঘটনা ঘটে।

জানা যায়, ময়মনসিংহ থেকে সিলেট গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর চত্বরে দায়িত্বরত তিনজন পুলিশ সদস্যদের চাপা দিয়ে দুটি মালবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাকিব নামে একজন কনস্টেবল নিহত ও দুইজন সহ বাসযাত্রী অর্ধশতাধিক আহত হন। নিহত পুলিশ সদস্যের নাম রাকিব আলী রানা। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায়। আহত অপর দুই পুলিশ সদস্য হলেন- কামরানুর রহমান ও আনিস আহমেদ। পুলিশ সদস্য ছাড়া বাসের আহতদের নাম জানা যায় নি।
আহত দুজন পুলিশ সদস্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মৌলভীবাজার২৪ ডট কমকে বলেন, একজন পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হয়েছেন। রাতের ডিউটিতে থাকা শেরপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল তারা।
তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ও গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার বাস চাপায় এক পুলিশ সদস্য নিহত

আপডেট সময় ০৭:০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২