ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

মৌলভীবাজার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার বিভিন্ন দাবী দাওয়া নিয়ে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মৌলভীবাজার জেলা শাখা।

মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষাবিদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানা যায়, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত: ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি আদায়ে আগামী ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মবিরতি পালন করা হবে। এছাড়া দৃশ্যমান অগ্রগতি না হলে ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিনদিনের কর্মবিরতি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এর আগে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে দফায় দফায় বৈঠক ও আলোচনা করে তাঁদের দাবী আদায় হয়নি। তাই এখন দাবী আদায়ে শিক্ষকরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালমা বেগম, শ্রীমঙ্গল কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপচাঁন কানু, শ্রীমঙ্গল সরকারী কলেজের গনিত বিভাগের সহকারী অধ্যাপক সুদর্শন শীল, তিন ইউনিটের সাধারণ সম্পাদক, প্রভাষকবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:২১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩