ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান

মৌলভীবাজার মানববন্ধনে বাঁধা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / ১০০২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মানুষের পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজিত সম্মিলিত মানববন্ধনে বাঁধা দিয়েছে পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে আসলে পুলিশ তাদের বাঁধা দেয়।

সম্মিলিত সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব বলেন, মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসক সংকটসহ নানা সংকটে জর্জরিত। যার ফলে জেলার ২৫ লক্ষ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে ১৬ টি চিকিৎসক পদশূন্য, রোগ নির্ণয়ের অনেকগুলো মেশিন নষ্ট এবং প্রশিক্ষিত অপারেটর না থাকা, ভিতর ও বাহিরে অপরিচ্ছন্ন পরিবেশ, রোগিদের নিম্নমানের খাবার সাপ্লাই, ভালো ঔষধ না পাওয়া, মর্গ হাউজের নানান সংকট ও সমস্যা, বিভিন্ন টেষ্টের ক্ষেত্রে হাসাপাতালে কর্তব্যরত নার্স ও কর্মচারীদের সিন্ডিকেট গড়ে উঠা এবং রোগী ও তাদের স্বজনদের সাথে দুর্ব্যবহার করা সহ নানান অনিয়ম ও অব্যবস্থাপনায নিয়ে আজ আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিলাম। কিন্তু আমরা মানববন্ধন করতে এসে দেখলাম পুলিশ আমাদের বাঁধা দিচ্ছে। আমরা জানি না মূলত কি কারণে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দেওয়া হল।

এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) ইয়াসিন রাসেল বলেন, উধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তারা মানববন্ধন করতে পারে নাই। আমাদের তারা জানিয়েছেন সামনে অনুমতি নিয়ে মানববন্ধনের আয়োজন করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার মানববন্ধনে বাঁধা

আপডেট সময় ০৮:৫১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩