ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

মৌলভীবাজার ‘মায়েদের ভরসা’ আছিয়া বেগমকে পুনাকের শুভেচ্ছা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ১৫৯৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বিশ্ব নারী দিবস উপলক্ষে মৌলভীবাজারের ‘মায়েদের ভরসা’ খ্যাত আছিয়া বেগমকে মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে।

শুক্রবার বিকেলে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) জেলা শাখার সমন্বয়ক এসআই রুমি ইসলাম এবং শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুনেদ আহমেদ মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটিস্থ সুন্দর মিয়া কমিউনিটি ক্লিনিকে উপস্থিত হয়ে আছিয়া বেগমের হাতে ফুলের তোড়া এবং শুভেচ্ছা উপহার তুলে দেন।

আছিয়া বেগম মৌলভীবাজার পুনাকের পক্ষ থেকে সম্মাননা ও শুভেচ্ছা উপহার পেয়ে পুনাক ও মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

আছিয়া বেগম মৌলভীবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী হিসেবে মনুমুখ ইউনিয়নের সাধুহাটি সুন্দর মিয়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন।

তিনি ২০১২ সালের ২৮ মে বিশেষ অবদানের জন্য সেরা স্বাস্থ্যকর্মী হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এখন পর্যন্ত আছিয়া বেগমের হাতে ১৬১৬ জন বাচ্চার জন্ম হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার ‘মায়েদের ভরসা’ আছিয়া বেগমকে পুনাকের শুভেচ্ছা

আপডেট সময় ০৭:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪