ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

মৌলভীবাজার যেসব এলাকায় থাকবে ১৪৪ ধারা জারী

মৌলভীবাজার২৪ ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / ২৮৯১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার ২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলার বিভিন্ন কেন্দ্র ও ভেন্যুতে আগামী ২৬ জুন ২০২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের এইচ এসএসসি, আলিম এবং ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স  পরীক্ষা। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা এবং মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসহ চারটি প্রধান কেন্দ্র এবং তাদের সংশ্লিষ্ট ভেন্যুগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা কার্যকর থাকবে। এসময়ে পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ থাকবে। মাইক ব্যবহার, সভা-সমাবেশ, মিছিল, অস্ত্রশস্ত্র বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এ বিষয়ে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার যেসব এলাকায় থাকবে ১৪৪ ধারা জারী

আপডেট সময় ০৯:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫