ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে ধানের শীষের প্রার্থী জনাব এম নাসের রহমান বৃহস্পতিবার বাহারমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোট প্রদান করেছেন।

বৃহস্পতিবার সকালেই তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, “ভোট হচ্ছে গণতন্ত্রের উৎসব। আমি সকল ভোটারদের প্রতি আহ্বান জানাই—পরিবারের সকল ভোটারদের নিয়ে কেন্দ্রে এসে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।

কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে জানা গেছে।

ইনশাআল্লাহ, জনগণের রায়ে বিজয় সুনিশ্চিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন এম নাসের রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান

আপডেট সময় ০৯:০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬