ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

মৌলভীবাজার ৩ উপজেলায় ভোট ৮ মে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • / ৯৬২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: প্রথম ধাপে সিলেট বিভাগের  ১১টি উপজেলা পরিষদে নির্বাচন হবে- সে গুলো হলো সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা; সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা;  মৌলভীবাজার জেলার জুড়ি, কুলাউড়া ও বড়লেখা এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা পরিষদ।

আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের ২৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। ভোটগ্রহণ করা হবে ৮ মে।

প্রথম ধাপে সিলেট বিভাগের ১১টিসহ দেশের ১৫২টি উপজেলা পরিষদে আগামী ৮ মে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনের এই তফসিল ঘোষণা করে ।

অশোক কুমার দেবনাথ জানান, দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৩ মে, তৃতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।

১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছিল। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচন ৬টি ধাপে ও ২০১৯ সালে ৫ ধাপে উপজেলা পরিষদের পঞ্চম ভোট হয়। বর্তমানে দেশে উপজেলা রয়েছে ৪৯২টি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার ৩ উপজেলায় ভোট ৮ মে

আপডেট সময় ০৯:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪