ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / ৭৮৩ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা ফয়ছল আহমদ (৪৫) ও মুছেগুল গ্রামের মো. সুরমান আলী ওরফে সায়মন (৩৫)।

থানা পুলিশ জানিয়েছে, ফয়ছল আহমদ ও সুরমান আলী ২০১৫ সালের ৫ জানুয়ারি বড়লেখা পৌর শহরস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং যুবদল নেতা নুরুল ইসলাম তাপাদারকে হত্যা চেষ্টা মামলার (নম্বর-৯) এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম বলেছেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪