যুবদের নিয়ে প্রশিক্ষণ
- আপডেট সময় ১১:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৯৪ বার পড়া হয়েছে

রুপান্তরের আস্থা প্রকল্পের আয়োজনে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার যুবদের নিয়ে কমলগঞ্জের হীড বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক “যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের সমাপনী আলোচনাসভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব ফরহাত নূর।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার জনাব মেহেদী হাসান, রুপান্তরের আস্থা প্রকল্পের সিলেট বিভাগের ক্লাস্টার সমন্বয়কারী হাসান তারেক, আস্থা প্রকল্পের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী মোঃ শিহাবুল ইসলাম খান ও ফিল্ড অফিসার সিপন দেব প্রমূখ।
আলোচনাসভা শেষে যুবদের হাতে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।




















