ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

যুব মহিলা লীগের সভাপতি সিলেটের ডেইজি,সম্পাদক লিলি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • / ৭০৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে সভাপতি হয়েছেন আলেয়া সারোয়ার ডেইজি। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা লিলি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সমাবেশে এ নতুন নেতৃত্বের ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এর আগে সহ-সভাপতি ছিলেন। আর শারমিন সুলতানা লিলি এর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রসঙ্গত, বিদায়ী সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল ২০০৪ সালের ৫ মার্চে সংগঠনের শুরু থেকেই নেতৃত্বে ছিলেন। এরপর ২০১৭ সালের ১৭ মার্চ পরবর্তী সম্মেলনেও এই দুজন পুনরায় দায়িত্ব পান। গত ১৮ বছর ধরে এ দুজনই ছিলেন যুব মহিলা লীগের নেতৃত্বে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যুব মহিলা লীগের সভাপতি সিলেটের ডেইজি,সম্পাদক লিলি

আপডেট সময় ০৮:৫৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২