ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

রাজনগরের মুন্সিবাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ৩ দোকানে জরিমানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ৪৩৯ বার পড়া হয়েছে

রাজনগর প্রতিনিধি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিনটি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার  (৬ মে) দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল-আমীন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় রাজনগর থানা পুলিশের একটি টীম অভিযানে সহায়তা করেন।

অভিযানে সুভাষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৬ হাজার টাকা, মা-বাবার স্টোরকে ১হাজার টাকান ও মেসার্স ফুড কর্ণারকে ১হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয় এবং আইন অনুযায়ী তাদের মোট ৮ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

সহকারী পরিচালক আল-আমীন বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান চলবে। কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বা ক্ষতিকর পণ্য বিক্রি করতে দেওয়া হবে না।

এছাড়াও মুন্সিবাজারে ২/৩টি মাংশের দোকানে ক্ষতিকর রং ও বেশি দামে মাংশ বিক্রির অভিযোগ রয়েছে। সেখানে অভিযান পরিচালনা করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্রেতারা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজনগরের মুন্সিবাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ৩ দোকানে জরিমানা

আপডেট সময় ০৫:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫