ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

লাউয়াছড়া বনে আ গু ন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৯৪ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া বনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
 
বুধবার দুপুরে আগুন লাগার পর প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে চারটায় আগুন নিয়ন্ত্রনে আনেন বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।  প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় দুই একর জায়গা পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হীড বাংলাদেশের পশ্চিমে টিলা ভূমিতে দুপুরে আগুনের সুত্রপাত হয়। পরবর্তীতে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া বনের প্রায় ২ একর  জায়গা পুড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন।
স্থানীয়রা জানান, কেউ ইচ্ছাকৃতভাবে বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের প্রাণীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। অনেক প্রাণী মারা যাবে, প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়েছে। এছাড়া বনের গাছ-গাছালি, লতাপাতা পুড়ে গেছে।

কমলগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন,  হীড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। পরে আগুন লাউয়াছড়া বনের প্রায় এক একর জায়গা পুড়ে যায়। বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনন। কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায় নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লাউয়াছড়া বনে আ গু ন

আপডেট সময় ১০:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫