ব্রেকিং নিউজ
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৫:৪২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ৬৬১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন।
সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
নতুন রাষ্ট্রপতির এ শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সদস্যসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
ট্যাগস :










