ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’

শফিকুর রহমান চৌধুরীকে ইসির তলব

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / ৭১১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরীকে করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই আসনের স্বতন্ত্র  প্রার্থীকে মোশাহিদ আলীকেও তলব করা হয়েছে।

গত শনি ও রোববার (৩ ডিসেম্বর) পৃথক চিঠিতে তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির (সিলেট-২) চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ।

চিঠিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সিলেট জজ কোর্টের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তাকে হাজির হতে বলা হয়েছে।

এদিকে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসির তলব করা দুজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোশাহিদ আলী মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ আসনের জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকেও তলব করেছিল ইসি। রোববার সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে সশরীরে তিনি লিখিত ব্যাখ্যা দেন।

এ বিষয়ে সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী মোশাহিদ আলী কল রিসিভ করে বলেন, তিনি (শফিকুর রহমান চৌধুরী) একটি সভায় রয়েছেন। এখন কথা বলতে পারবেন না। আর ইসির চিঠির বিষয়ে কিছু জানা নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শফিকুর রহমান চৌধুরীকে ইসির তলব

আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩