ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উদ্বোধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ১০৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলার ২ নং ভুনবীর ইউনিয়নের ভীমশি বাবুর বাজার খেলার মাঠে সমাজকল্যাণ সংস্থা ভুনবীরের আয়োজনে এবং কৃপাময়ী যুবক সংঘের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. ইদ্রিছ আলী।

উদ্বোধনী বক্তব্যে এম. ইদ্রিছ আলী বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদদের স্মরণে এ ধরনের ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ জাগ্রত করবে।” তিনি এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান।

স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও যুবসমাজের কয়েক হাজার মানুষের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে।

নকআউট পদ্ধতিতে পরিচালিত এ টুর্নামেন্টে আন্তঃজেলার মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইসলামপুর একতা যুব সংঘ, চুনারুঘাট বনাম ইয়াং ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, সাইফ চা বাগান। নির্ধারিত ৩০ মিনিটের খেলায় উভয় দল গোলশূন্য ড্র করলে ট্রাইব্রেকারে ইসলামপুর একতা যুব সংঘ চুনারুঘাট ৪–৩ গোলে জয়লাভ করে। ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ইসলামপুর একতা যুব সংঘের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

খেলা শুরুর পূর্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুস শহীদ। স্বাগত বক্তব্য প্রদান করেন সমাজকল্যাণ সংস্থা ভুনবীরের সভাপতি তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২ নং ভুনবীর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মানবাধিকার কর্মী মো. লোকমান মিয়া এবং ২ নং ভুনবীর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল। এছাড়াও স্থানীয় মুরুব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ দেওয়ার পাশাপাশি শহীদ ওসমান হাদির স্মৃতিকে অম্লান রাখতেই এই আয়োজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উদ্বোধন

আপডেট সময় ০৪:১৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬