ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের

শান সিনেমাটি এবার ফ্রান্সে মুক্তি পাচ্ছে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • / ৬৬৬ বার পড়া হয়েছে

ঈদুল ফিতরে বাংলাদেশ ও মালয়েশিয়ায় একযুগে মুক্তি পায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলারধর্মী ‘শান’। মুক্তির পরই দর্শকমহলে সিনেমাটি প্রশংসিত হয়। এবার এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ইউরোপের দেশ ফ্রান্সে।

জানা যায়, আগামীকাল শুক্রবার থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে ‘শান’ সিনেমাটি প্রদশির্ত হবে। সেখানে সিনেমাটির ডিস্ট্রিবিউশন করছে দেসি এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, ‘আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি সিনেমাটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের রেসপন্স বাড়লে শো আরও বাড়ানো হবে।’ ‘শান’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

সিনেমাটি বিদেশে মুক্তির বিষয়ে সিয়াম বলেন, ‘শান সিনেমাটি এবার ফ্রান্সে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে সেখানকার প্রবাসী ভাই-বোনরা এটি দেখতে পাবেন। আমি সবাইকে হলে এসে সিনেমাটি দেখার জন্য আহ্বান করব। ’ ‘শান’-এ সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শান সিনেমাটি এবার ফ্রান্সে মুক্তি পাচ্ছে

আপডেট সময় ০৫:১৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২