ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের লক্ষ্যে ছাত্রদলের টিম,মৌলভীবাজারে দায়িত্বে যারা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • / ১৮৩৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান-ক্যাম্পাসে সামগ্রিক বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও তাদের মতামত অনুযায়ী কমিটি গঠনের লক্ষ্যে টিম গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে জেলা ও মহানগর শাখার অধীনস্থ সকল বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক টিম গঠন করা হয়েছে ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা গেছে, হবিগঞ্জ ও মৌলভীবাজার জন্য কেন্দ্রীয় সহসভাপতি লিটন এ আর খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল ও জুলকারনাইনকে দায়িত্বশীল করা হয়েছে।

সিলেট বিভাগের জন্য ২টি টিম গঠন করা হয়েছে। কমিটিগুলোর দায়িত্বশীলরা হচ্ছেন- সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলার জন্য কেন্দ্রীয় সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ ও ইব্রাহিম কার্দি।

এই কার্যক্রমটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এছাড়া মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের লক্ষ্যে ছাত্রদলের টিম,মৌলভীবাজারে দায়িত্বে যারা

আপডেট সময় ১০:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪