ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

শেয়ারবাজারের উন্নয়নে পাশে থাকবে যুক্তরাজ্য

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • / ৭১৪ বার পড়া হয়েছে

শেয়ারবাজারের উন্নয়নে ভূমিকা রাখতে সহযোগিতার কথা জানিয়েছে যুক্তরাজ্য। সরকারি বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পেও বিনিয়োগ করতে আগ্রহ রয়েছে দেশটির।

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করে যুক্তরাজ্য সরকারের প্রতিনিধিদল।

এ সময় যুক্তরাজ্য সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত ও সংসদ সদস্য রুশনারা আলী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনসহ হাইকমিশনের অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিএসইসির পক্ষে সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার আব্দুল হালিম, কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়নে যুক্তরাজ্যের সরকার ভূমিকা রাখার কথা জানিয়েছে। এজন্য তারা সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। এছাড়া, দেশের মিউনিসিপাল বন্ডে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। পাশাপাশি তারা বিভিন্ন সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেয়ারবাজারের উন্নয়নে পাশে থাকবে যুক্তরাজ্য

আপডেট সময় ০৫:২৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২