ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ১০২১ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষের সাথে মতবিনিময় করেছে শ্রীমঙ্গল থানা প্রশাসন।

রোববার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় শ্রীমঙ্গল ৩ নং সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মাদক, সন্দ্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সাথে শ্রীমঙ্গল থানা প্রশাসনের মতবিনিময় অনুষ্টিত হয়েছে। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

ইউপি চেয়ারম্যান মো: দুধু মিয়ার সভাপতিত্বে সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, শ্রীমঙ্গল উপজেলায় মাদক, জুয়া, ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে থানা প্রশাসন সক্রিয় রয়েছে। শ্রীমঙ্গলের কোথাও যদি অবৈধ কোনো কর্মকান্ড চলে আপনারা শ্রীমঙ্গল থানায় খবর দিয়ে পুলিশকে সহায়তা করবেন। অপরাধীদের আশ্রয় প্রশ্রয় পুলিশ মেনে নেবে না।

তিনি আরো বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে সামাজিক প্রতিরোধের বিকল্প নাই। তাই সকলের প্রচেষ্টায় এবং সামাজিকভাবে অপরাধীদের প্রতিরোধ করতে হবে। আপনারা অন্যায় দেখলে প্রতিরোধ করবেন, শ্রীমঙ্গল থানা পুলিশ আপনাদের পাশে আছে। মতবিনিময় সভায় সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও মহিলা সদস্য ও এলাকার স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় ০১:৩৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২