ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • / ১০০৯ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল পৌর এলাকার নতুন বাজারস্থ একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম নিতাই দাস (৩০)। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে।

হোটেলের রেজিস্টার সূত্রে আরো জানা যায় নিতাই দাস গত ১৮ অক্টোবর আবাসিক হোটেলের ২১৫ নং কক্ষটিতে উঠেন। হোটেলের ম্যানেজার মো. রাকিব মিয়া ওরফে (রতন) জানায়, সকালে পাশের বিল্ডিং থেকে দেখতে পায় মৃতদেহ ঝুলে আছে। পরে শ্রীমঙ্গল থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার

আপডেট সময় ১২:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩