ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

শ্রীমঙ্গলে আহত কালেমা ও গন্ধগোকুল উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৮৯৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গর উপজেলায় আহত অবস্থায় কালেমা পাখি ও একটি গন্ধগোকুল উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে শহরের পৌর এলাকার কালিঘাট রোডের হেলাল তফাদার এর বাসায় গন্ধগোকুলটি দেখতে পেয়ে বাড়ির লোকজন বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেয়।

খবর পেয়ে ওই বাড়ির দু’তলা থেকে বন বিভাগের সহায়তায় গন্ধগকুলটি উদ্ধার করেন বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। এ দিন দুপুরে উপজেলার সাতগাঁও ইউনিয়নের লইনারকুল গ্রামের আব্দুল রহিম একটি আহত কালেমা পাখি পড়ে থাকতে দেখে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেন। বন বিভাগের সদস্যদের সহায়তায় বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল আহত অবস্থায় কালেমা পাখিটি উদ্ধার করে নিয়ে আসেন।

পরবর্তীতে উপজেলা পশু হাসপাতালে নিয়ে গেলে ডা. কর্ণ মল্লিক ও ডা. নম্পদ সিংহের চিকিৎসা শেষে পাখিটি বন বিভাগের রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীমঙ্গলে আহত কালেমা ও গন্ধগোকুল উদ্ধার

আপডেট সময় ০৮:০০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২