ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ১৭০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে নারী-পুরুষ চা শ্রমিকদের নিয়ে এক বিশাল ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণ ও উৎসব মুখর ​নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নিয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক দেশের মেরুদণ্ড। চা বাগানের প্রতিটি শ্রমিকের ভোট অত্যন্ত মূল্যবান। আপনারা যাতে নির্বিঘ্নে এবং নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রশাসন সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।” তিনি ভোটারদের সচেতন হতে এবং সঠিক যোগ্য প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ করেন।

​শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ, ফিনলে চা কোম্পানির বালিশিরা ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ফিনলে চা বাগান কর্তৃপক্ষ, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, চা বাগান এলাকার ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং নির্বাচনের আমেজ পৌঁছে প্রতিটি পাড়া মহল্লায় দিতেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করতে প্রশাসন তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে।
​সভায় ফুলছড়া চা বাগানের পাঁচ শতাধিক নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা

আপডেট সময় ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬