ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

শ্রীমঙ্গলে পৃথক এলাকা থেকে দুটি অজগর উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • / ৭০০ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দুই স্থান থেকে দুটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার রাত সাড়ে ৯টয় শ্রীমঙ্গল উপজেলার ইছুবপুরস্থ ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল এর সামনে সড়কের উপর একটি বিশাল আকৃতির অজগর সাপ পড়ে থাকতে দেখে সড়কে চলাচলরত দুটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এসময় কয়েকজন আহতও হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন।

এছাড়াও ওইদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গল হাইল হাওর বেরি বিলে মৎস্যজিবীদের মাছ ধরার জালে আটকে পড়া একটি অজগর সাপ উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ভোর ৫টার দিকে ওই এলাকার রাজা মিয়া নামের এক ব্যক্তি জালে জড়ানো অবস্খায় সাপটি দেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেন। পরে হাইলহাওরে গিয়ে প্রায় এক ঘন্টাব্যাপী চেষ্টা করে জালে জড়িয়ে থাকা অজগরটিকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আরেকটু দেরি করে উদ্ধার করলে সাপটির নিশ্চিত মৃত্যু হত। পরে উদ্ধারকৃত অজগর দুটিকে বন বিভাগ কতৃপক্ষকে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে পৃথক এলাকা থেকে দুটি অজগর উদ্ধার

আপডেট সময় ০১:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩