ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯৬০ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল  প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো. কামরুল হোসাইনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া এলাকা থেকে ভারতীয় মদসহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম স্বপন ইসলাম সেলিম (৩৩)। সে শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়াছড়া ছিমাইলত গ্রামের মো. মুসলিম মিয়ার পুত্র। পুলিশ তার হেফাজত থেকে অবৈধ পন্থায় ভারত থেকে সংগ্রহ করা ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ভারতীয় মদসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদারতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ১১:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩