ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ১২৮২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের কামাসিদ গ্রামের জহুর উদ্দিনের ছেলে।

বুধবার ১৮ সেপ্টেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

অভিযোগ সুত্রে জানা যায়, মেয়টির মা দেশের বাহিরে থাকেন এবং বাবা হবিগঞ্জে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। প্রায় সময় মেয়েটি বাড়িতে একা থাকতো। এ সুযোগে অভিযুক্ত জাহাঙ্গীর মেয়েটির বাড়িতে এসে জোরপূর্বক ধর্ষণ করতো। মেয়েটি ভয়ে এ ঘটনা কাউকে বলেনি। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ডাক্তার দেখালে জানা যায় মেয়েটি ৪ মাসের অন্তঃসত্বা। পরে জিজ্ঞাসা করলে সে ধর্ষণের শিকার হয়েছে বলে তার বাবাকে জানায়।

এ ঘটনায় মেয়ের বাবা অভিযুক্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম জানান, মেয়েটির বাবার করা ধর্ষণ মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট সময় ০৯:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪