ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন

শ্রীমঙ্গল জুয়াড়ী ও মাদক কারবারি আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ২৮১ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি:  মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ী ও এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শ্রীমঙ্গল থানার এএসআই মো. নজরুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরতলীর শাহীবাগ এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি জিআর-৫৮/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত এবং একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ আবদুল্লা (৩৯) কে আটক করেন।

গ্রেপ্তারকৃত আব্দুল্লা উপজেলার রামনগর আটঘর বস্তির নুরুল হকের ছেলে। এছাড়াও রাতে শ্রীমঙ্গল থানার এসআই মো. দেলোয়ার হোসেন, এএসআই মো. নজরুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুড়ীছড়া ফ্যাক্টরি লাইনের গন্ডিপাড়ার জিতেন বুনার্জীর বাড়ী থেকে জুয়া খেলারত অবস্থায় নিমাই বুনার্জির ছেলে আকাশ বুনার্জি (২১), গদাধর বুনার্জির ছেলে সঞ্জয় বুনার্জি (২৭), নেপাল দাস এর ছেলে রুপক দাস (২১) কে আটক করেন।

এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৮৪০টাকা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়ীদের এবং মাদক কারবারিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গল জুয়াড়ী ও মাদক কারবারি আটক

আপডেট সময় ০৯:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪