ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

শ্রীমঙ্গল ট্রাস্কফোর্সের অভিযানে ৪ প্রতিষ্টানকে জরিমানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৫০ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্টানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের বিশেষ ট্রাস্কফোর্স।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত এবং ট্রেজারি শাখা) মো. সোহাগ মিলু এর নেতৃত্বে শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড, হবিগঞ্জ রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর প্রতিষ্ঠানে তদারকি ও অভিযান পরিচালিত হয়।

এসময় কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯.১ (ঞ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮.৩৯ ধারা আইনে ফলের দোকানসহ ৪টি প্রতিষ্টানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু জানান, বাজার তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত মৌসুমী ফল ভান্ডারকে ২০ হাজার টাকা এবং ব্যবসায়ী সাগর রায় ১০ হাজার টাকা, খালেদ মোশাররফ ৫ হাজার টাকা এবং নিবারন পাল-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গল ট্রাস্কফোর্সের অভিযানে ৪ প্রতিষ্টানকে জরিমানা

আপডেট সময় ০৭:২১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫