ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

শ্রীমঙ্গল ডিবির অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ৯৭৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৩ ডিসেম্বর) রাতে এসআই এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এসময় জাহাঙ্গীর মিয়ার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে তার ভেতর থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার জানান, ‘আটককৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল গুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মৌলভীবাজার নিয়ে আসছিল। সে চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মওদ আলির ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গল ডিবির অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ১২:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪