ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া

শ্রীমঙ্গল মাদক কারবারি আব্দুল্লাহ গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • / ৭০১ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামি আব্দুল্লাহ কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের কালীঘাট রোড থেকে মাদক কারবারি আব্দুল্লা (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।

এসময় গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। মাদক কারবারি আব্দুল্লাহ শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের গাজীপুর গ্রামের নুরুল হকের ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ ১৩ নভেম্ব সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গল মাদক কারবারি আব্দুল্লাহ গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩